![]()
ঢাকার সাভারে পৃথক দুটি অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ।
শুক্রবার ১৩ মার্চ ভোররাতে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে এ গ্রেফতার করা হয়। ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ডিবি (উত্তর) এর এসআই মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ভোর ২টা ৩০ মিনিটে সাভার থানার কলমা এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ রাজু ইসলাম (২৫) কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
অপরদিকে একইদিন রাত ৪টার দিকে এসআই মোঃ শাহীন মিয়া সঙ্গীয় ফোর্সসহ সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তৌহিদুল ইসলাম (৪২) নামের আরেক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত ইয়াবার মূল্যও আনুমানিক ১৫ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাজু ইসলামের বিরুদ্ধে পূর্বে ২টি এবং তৌহিদুল ইসলামের বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official