![]()
সাভারের খাগান ও আমিনবাজার এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।
পুলিশ জানায়, গত ২ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে সাভার মডেল থানার খাগান দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমান ওরফে হাবু (৩৫) এবং মো. রবিয়াস মিয়া ওরফে রুবেল (২৮)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
এরপর ৩ আগস্ট রাত ১টা ৪০ মিনিটে সাভার মডেল থানার আমিনবাজার এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন ডিবির এসআই (নিঃ) মো. মতিউর রহমান। অভিযানে মো. কাজিম উদ্দিন (৪৫)-কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং এর আনুমানিক মূল্যও ১৫ হাজার টাকা।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত মো. কাজিম উদ্দিনের বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদক সরবরাহকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
গ্রেফতার হওয়া তিন আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official