![]()
যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকালে উপজেলার নাভারন বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ গণজমায়েত হয়।
গণজমায়েতে উপস্থিত হন উপজেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আবুল হাসান জহির।
তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা শান্ত থাকুন, দল অবশ্যই মনোনয়ন পুনর্বিবেচনা করবে। গত ১৭ বছর ধরে আমি শার্শার বিএনপির হাল ধরে রেখেছি। মামলা খেয়েছি, রক্তাক্ত হয়েছি, সুখে-দুঃখে জনগণের পাশে থেকেছি। আপনাদের সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি। তাই দল নিশ্চয়ই জনগণের ইচ্ছাকে মূল্যায়ন করবে।”
তিনি আরও বলেন, “যে মনোনয়ন ঘোষণা হয়েছে সেটি প্রাথমিক মনোনয়ন ও সম্ভাব্য প্রার্থী মাত্র। হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে দলের হয়ে কাজ করে যান।”
গণজমায়েতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন—
উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মাজেদ, আব্দুস সাত্তার, জামাল হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাশক মামুনুর রশিদ; প্রচার সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রভাশক আলমগীর কবির, সহ সাংগঠনিক সম্পাদক মন্টু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা প্রমুখ।
এছাড়াও কায়বা, গোগা, ডিহি, লক্ষনপুর, নিজামপুর, উলাশী, বাগআঁচড়া ও বেনাপোল ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official