![]()
সাভারে বিশ্ব শহর দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও শিশু শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সাভার পৌরসভা মিলনায়তনে ব্রাকের উদ্যেগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাভার উপজেলা নির্বাহি কর্মকর্তা মাহবুবুর রহমান শিশু শিক্ষার্থীদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিঞা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ ব্রাকের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
পরে পৌরভবন চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আলোচনাসভায় উপস্থিত অতিথিবৃন্দ বিশ্ব শহর দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
এর আগে সকালে বিশ্ব শহর দিবসের তাৎপর্য নিয়ে সাভার মডেল স্কুলের ৩০ জন শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official