![]()
সাভার প্রতিনিধি : বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান। শুক্রবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, “মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। আমরা বিশ্বাস করি, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে। সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে জনগণের ভোটে ক্ষমতায় আসবে।” এ সময় আমান উল্লাহ আমান আরও জানান, দীর্ঘ ১৬ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরতে পারেন। তিনি বলেন, “অন্যায় যেই করুক, বিচার বাংলার মাটিতেই হবে।” নির্বাচন কমিশনের ভূমিকাকে সম্মান জানিয়ে তিনি বলেন, “কোন দলকে কোন প্রতীক বরাদ্দ দেওয়া হবে, সেটা একান্তই নির্বাচন কমিশনের বিষয়।” মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official