
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার এ বৈঠক অনুষ্ঠিত হবে।
শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, “আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে সরকার বদ্ধপরিকর। কোনো ষড়যন্ত্রই এ নির্বাচন পিছিয়ে দিতে পারবে না।”
এর আগে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ঘোষণা দিয়েছিলেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনও (ইসি) ইতোমধ্যে আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে। ইসির রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হবে।
মূলত, জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতভিন্নতার মধ্যেই দেশের রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে। ফলে, ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে কি না—সে নিয়েও রাজনৈতিক অঙ্গন ও নাগরিক সমাজে নানা আলোচনা শুরু হয়েছে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official