
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন তিনি। এরপর নাটক ও চলচ্চিত্রে ধারাবাহিক কাজ করে নিজের অভিনয় দক্ষতায় তৈরি করেছেন শক্ত অবস্থান।
অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন মিম। সম্প্রতি অভিনয় নয়, বরং একগুচ্ছ ফ্যাশনেবল ছবি পোস্ট করে আবারও আলোচনায় উঠে এসেছেন তিনি।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে টি-শার্ট ও ছোট ডেনিম জিন্সে দেখা যায় অভিনেত্রীকে। স্টাইলিশ ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে নেটদুনিয়ায় যেন ঝড় তোলেন তিনি। তার এই নতুন লুক ভক্তদের কাছে ব্যাপক প্রশংসিত হচ্ছে; অনেকেই একে বলিউড স্টাইলের সঙ্গে তুলনা করেছেন।
ছবি পোস্ট করে মিম ক্যাপশনে লিখেছেন—
‘ডেনিম তার কাজটাই করছে।’
ছবি প্রকাশের পর থেকেই কমেন্ট বক্স ভরে গেছে প্রশংসায়। একজন নেটিজেন মন্তব্য করেন, “পুরো বিশ্বে মিমের মতো এত লম্বা ও স্মার্ট অভিনেত্রী খুব কমই আছে।” অন্যরা তার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন।
বরাবরের মতোই নিজের স্মার্টনেস ও উপস্থিতি দিয়ে ভক্তদের মুগ্ধ করলেন বিদ্যা সিনহা মিম।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official