![]()
ঢাকা-১৯ আসনে জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী দিলশানা পারুলের মনোনয়নপত্র প্রত্যাহারের দাবিতে আশুলিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
সোমবার দুপুরে নবীনগর–চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকার কয়েকশ’ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে হাত ধরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, এনসিপি মনোনীত প্রার্থী দিলশানা পারুল আওয়ামী লীগের দোসর এবং শাহবাগী আদর্শে বিশ্বাসী। এমন একজন ব্যক্তিকে ঢাকা-১৯ আসনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকায় মনোনয়ন দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা অবিলম্বে দিলশানা পারুলের মনোনয়নপত্র প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, দাবি মানা না হলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। প্রয়োজনে ঢাকা–আরিচা মহাসড়ক ও নবীনগর–চন্দ্রা মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে আয়োজকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official