![]()
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। অভিযানটি পরিচালিত হয় ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে। অভিযানে অংশগ্রহণ করেন এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়াসহ সংগীয় অফিসার ও ফোর্স সহ।
ডিবি সূত্র জানায়,১৮ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ১১ টায় আশুলিয়া থানাধীন আশুলিয়া সাধুপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর হলেন- শেরপুর শ্রীবর্দী থানার মাটিফাটা এলাকার নঈমুদ্দিন এর ছেলে মোঃ মজনু মিয়া (২৪), তিনি বর্তমান আশুলিয়ার সাধুপাড়া এলাকায় আক্তারের বাড়ির ভাড়াটিয়া।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীর বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানায় পুলিশ। এ বিষয়ে আশুলিয়া থানায় ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। ঢাকা জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official