![]()
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঠিক ৪টা ১৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়। হালকা মাত্রার হলেও রাজধানী ও নরসিংদীসহ আশপাশের এলাকায় কম্পন স্পষ্ট ছিল বলে জানা গেছে।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৬। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকা এবং ভূ-পৃষ্ঠ থেকে ৬.২ মাইল গভীরে এর কেন্দ্রস্থল।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত জানান, ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এর উৎস ঘোড়াশাল এলাকা বলে নিশ্চিত হওয়া গেছে।
এর আগে গত ২১ নভেম্বর ও পরদিন শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে চারবার ভূমিকম্প অনুভূত হয় রাজধানী ও আশপাশের জেলাগুলোতে। এর মধ্যে শুক্রবার সকালে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। ওই ভূমিকম্পে ১০ জন নিহত এবং ছয়শ’র বেশি মানুষ আহত হয়।
বারবার ভূমিকম্পে রাজধানীসহ আশপাশের এলাকায় জনমনে উদ্বেগ বাড়ছে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official