![]()
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসাধারণ সম্পাদক (সিলেট বিভাগ), সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক এবং সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আনিসুল হক।
সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩টায় মধ্যনগর উপজেলার মহেষখলা বাজারে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন এবং সঞ্চালনা করেন একই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক। এছাড়াও বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তাঁর দ্রুত আরোগ্যের জন্য শুধু বিএনপি পরিবার নয়, দেশপ্রেমে বিশ্বাসী সকল মানুষ—মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মাবলম্বীদের কাছে আন্তরিক দোয়া কামনা করছি।”
তিনি আরও বলেন, “বিএনপি ধানের শীষকে বিজয়ী করতে হবে। স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে। হাওরে উড়াল সেতু নির্মাণ করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।”
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official