![]()
দেশে জ্বালাও–পোড়াও বা গুপ্ত হামলা করে কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন-ওয়ানের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অমান উল্লাহ আমান বলেন, “বিএনপিকে ভোট দিলে আগামী নির্বাচনে ক্ষমতায় গিয়ে দেশে কোনো সন্ত্রাস বা চাঁদাবাজ থাকবে না। বিএনপি একমাত্র দল, যারা দেশের মানুষের কথা চিন্তা করে কাজ করে এসেছে এবং ক্ষমতায় থাকাকালীন সব সময়ই উন্নয়ন করেছে।” বক্তব্য শেষে তিনি স্থানীয় এলাকায় লিফলেট বিতরণ করে গণসংযোগে অংশ নেন।
উক্ত ফাইনাল খেলাটি আয়োজন করেন ঢাকা জেলা যুবদল নেতা রকিব হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
এ ছাড়া উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক হাজী আব্দুল আজিজ, এশিয়ান টেলিভিশনের সিনিয়র সাংবাদিক ও হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. শরিফুল ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসান আলীসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফাইনাল ম্যাচ ঘিরে স্থানীয় এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official