![]()
ঢাকা জেলা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলার ডিবি (উত্তর) পৃথক দুটি বিশেষ অভিযানে ১৫১ (একশত একান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ (তিন) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর সার্বিক নির্দেশনায় পরিচালিত এসব বিশেষ অভিযানে নেতৃত্ব প্রদান করেন ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।
ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আশুলিয়া থানাধীন ডেন্ডাবর পশ্চিমপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ সোহেল শেখ (৩৯) ও মোঃ মেহেদী হাসান শাওন (৩৮)-কে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সোহেল শেখ (৩৯) পিতা—মৃত বিল্লাল শেখ, স্থায়ী ঠিকানা—তিলকারা উত্তরপাড়া, থানা—লোহাগড়া, জেলা—নড়াইল এবং অস্থায়ী ঠিকানা—ডেন্ডাবর পশ্চিমপাড়া (মাসুদ এর বাড়ির ভাড়াটিয়া), থানা—আশুলিয়া, জেলা—ঢাকা। অপর গ্রেফতারকৃত মোঃ মেহেদী হাসান শাওন (৩৮) পিতা—মৃত এসএফ শাজাহান, সাং—ডেন্ডাবর পশ্চিমপাড়া, থানা—আশুলিয়া, জেলা—ঢাকা।
অপরদিকে, ০১ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাভার থানাধীন বলিয়ারপুর এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মোশারফ (৪০)-কে ৫১ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ মোশারফ (৪০) পিতা—মৃত কিয়াম উদ্দিন, সাং—তাজপুর, ইউপি—ইয়ারপুর, থানা—আশুলিয়া, জেলা—ঢাকা।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামীদের সিডিএমএস পর্যালোচনায় মোঃ সোহেল শেখ (৩৯)-এর বিরুদ্ধে পূর্বে ১টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official