![]()
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলিসহ কথিত এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) মো. আব্দুল মুত্তালিবসহ অন্যান্য পুলিশ সদস্য অংশ নেন।
অভিযান চলাকালে সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে আশুলিয়া থানার বাইপাইল এলাকা থেকে মো. খোকন (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার অর্জুনা গ্রামের বাসিন্দা এবং বর্তমানে আশুলিয়ার চিত্রাশাইল (কাঠালতলা) এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের হেফাজত থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে, যার ব্যারেলে ইংরেজিতে “MADE IN PAKISTAN” খোদাই করা রয়েছে। এছাড়া একটি রিভলবারের গুলিও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন দীর্ঘদিন ধরে উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা নং-৫৫, তারিখ ৯ জুন ২০২৬, The Arms Act, 1878-এর 19A ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official