![]()
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার জুয়ারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার কার্ড, নগদ টাকা, মোবাইল ফোন, মানিব্যাগ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মো. নাফিউল ইসলাম পিপিএমসহ ডিবির একটি চৌকস দল।
পুলিশ সূত্রে জানা যায়, ১১ মে রাত প্রায় ৩টা ৪০ মিনিটে আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি জুয়ার আসর থেকে পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—১. মো. তহুর উদ্দিন (৩৩), পিতা-মৃত আব্দুর রাজ্জাক, স্থায়ী ঠিকানা নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার করাচাপুর গ্রাম। বর্তমানে আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ২. মো. মিজান (৩০), পিতা-নজরুল ইসলাম, স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার নান্দাইল থানার সিংরইল ভাটিপাড়া গ্রাম। বর্তমানে কাঠগড়া পুকুরপাড় এলাকায় বসবাসরত। ৩. মো. ছামান আলী (৩৩), পিতা-মো. আলী আকবর, স্থায়ী ঠিকানা নীলফামারী জেলার ডিমলা থানার সাতনাইল গ্রাম। বর্তমানে আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়াটিয়া। ৪. মো. শহিদুল ইসলাম (৩২), পিতা-মৃত আইয়ুব আলী, স্থায়ী ঠিকানা নীলফামারী জেলার ডিমলা থানার উত্তর সুন্দরখাতা গ্রাম। বর্তমানে কাঠগড়া এলাকায় বসবাসরত। ৫. মো. আনোয়ার হোসেন (২৬), পিতা-মো. জয়নাল আবেদীন, স্থায়ী ঠিকানা নীলফামারী জেলার ডিমলা থানার ঠাকুরগাঁও গ্রাম। বর্তমানে আশুলিয়ায় অবস্থান করছিলেন।
অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ প্যাকেট শক্ত কাগজের তৈরি জুয়া খেলার কার্ড, যার মধ্যে চারটি প্যাকেটের গায়ে “DON” এবং একটি প্যাকেটের গায়ে “AMERICA” লেখা ছিল। এছাড়া নগদ ৫ হাজার ৬৮০ টাকা, একটি কালো ও একটি খয়েরি রঙের মানিব্যাগ, একটি সবুজ রঙের OPPO অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি সাদা রঙের vivo অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পাশাপাশি জুয়ার আসরে ব্যবহৃত একটি প্লাস্টিকের পাটিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃতরা আশুলিয়ার বিভিন্ন এলাকায় গোপনে জুয়ার আসর পরিচালনা করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর অবস্থানে রয়েছে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official