![]()
ঢাকা জেলার ডিবি (উত্তর) একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রবিবার ৩০ নভেম্বর সকাল ৭টা ৪০ মিনিটে আশুলিয়া থানাধীন মধ্য গাজিরচট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি (উত্তর)। অভিযানের নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। তার নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন—আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার -মৃত হযরত আলীর ছেলে মোঃ সরাফত আলী (৫০)। বাগেরহাট কচুয়া থানার মসনি এলাকার মৃত মোবারক হোসেন এর ছেলে মনির হোসেন (৩০)। বর্তমানে মধ্য গাজীরচট এলাকার জাহাঙ্গীর এর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অভিযানকালে তাদের হেফাজত থেকে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official