![]()
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আখিল ইসলাম (২৫) নামের এক পেশাদার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানাধীন স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. শহিদুজ্জামান।
পুলিশ জানায়, বুধবার (৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকার একটি ব্রিজের নিচে কয়েকজন মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আখিল ইসলাম নামের একজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক আখিল ইসলাম সাভারের পোড়াবাড়ি ছোট ওমরপুর এলাকার লোকমান মিয়া ওরফে লুখুমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. শহিদুজ্জামান বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official